1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার প্রথম নারী ইউএনও রিফাত আসমাকে ফেনীর এডিসি হিসেবে পদায়ন ১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের ঋণ শোধ করেছে সরকার: মাহদী আমিন ১ জুন থেকে রামিসা হত্যার বিচার শুরু: আইনমন্ত্রী বিরল মহাজাগতিক ঘটনা, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী রামু খুনিয়া পালং ইউনিয়নে মা’হাদ আল-ফারুক আল-ইসলামী হেফজখানা ও নূরানী মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফ্যাসিস্টদের দোসর : গোলাম পরওয়ার ইউপি ভোট: আওয়ামী লীগ ও যুবদলের বহিষ্কৃত ২ নেতাকে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদরাসার জাল সনদধারী শিক্ষকরা সব ওলামা লীগের, দাবি জামায়াত এমপির চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফ্যাসিস্টদের দোসর : গোলাম পরওয়ার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ৩:৩১ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকের ওপর ‘অযাচিত হস্তক্ষেপের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া ‘খাল কেটে কুমির আনা’র শামিল।

সোমবার (২৫ মে) সকালে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংকব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করছে। গতকাল ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে, সে লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।’

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ‘ব্যাংক খাতের আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে, বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণঅভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তার অপসারণ দাবি করছি।’

বিবৃতিতে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়ে জামায়াত নেতা বলেন, ‘অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ করতে হবে। একই সঙ্গে লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com