1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

উখিয়ার প্রথম নারী ইউএনও রিফাত আসমাকে ফেনীর এডিসি হিসেবে পদায়ন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ১২:১৯ এএম

উখিয়া উপজেলার ৪২ বছরের ইতিহাসের প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমাকে পদোন্নতি দিয়ে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করেছে সরকার।

রোববার (২৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রিফাত আসমাকে বর্তমান কর্মস্থল উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ থেকে বদলি করে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রিফাত আসমা উখিয়ায় যোগদানের আগে রাঙ্গামাটি সদর ও বরকল উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার বদলির খবরে স্থানীয় প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com