1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সোনারপাড়ার সাদাবালি রিসোর্টে আগুন: শত্রুতা বলছে মালিক পক্ষ ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনতে একটু সময়ের প্রয়োজন: আমির খসরু কক্সবাজারে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন ডোনাল্ড ট্রাম্প’কে থানা থেকে নেওয়া হচ্ছে চিড়িয়াখানায় ১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ কমিটি নিয়ে ছাত্রশিবিরের দুই গ্রুপের সংঘর্ষ জামায়াত কর্মীরা গ্রাহক সেজে ইসলামী ব্যাংকের সামনে মব করছে : মো. তারেক রহমান চার যুবককে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে রাশিয়ায় বিক্রি, অভিযোগ জামায়াতের দুই যুব নেতার বিরুদ্ধে

ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনতে একটু সময়ের প্রয়োজন: আমির খসরু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ৮:৩১ পিএম

একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনা, তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া সমৃদ্ধির পথে–একটু সময়ের প্রয়োজন। দেশের মানুষের কাছে আমাদের একটি আকুতি, একটি আবেদন, এই সময়টুকু আমাদের একটু দেন।

বৃহস্পতিবার (২৮ মে) কোরবানি ঈদের সকালে চট্টগ্রামে নিজের বাড়ি সংলগ্ন মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘আমার যতটুকু জানা, এবার তো দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছু কমেছে কোরবানির ঈদ উপলক্ষে। মানুষকে অর্থনীতির সুফল পেতে হবে। দ্রব্যমূল্য যদি তাদের আওতার বাইরে চলে যায় সেখান থেকে তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে। একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তারপরে দেশের যে অর্থনীতি আমরা বিগত সরকারগুলো থেকে পেয়েছি। একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে যাব। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে আবেদন করছি। একটু সময় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচিত সরকার আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের কল্যাণে একটা সরকার এটা। একটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি। দোয়া করবেন, সবাই মিলে আশা করি সেটা আমরা করতে পারব।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com