1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ-হাসনাত জেলা পরিষদের তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: প্রশাসক অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার পটিয়ায় ২৭০০ ইয়াবাসহ টেকনাফের রোহিঙ্গা দম্পতি আটক কক্সবাজারে ২০ হাজার টাকায় শিশু কেনার দাবিটি ‘গুজব’, মুক্ত পর্যটক দম্পতি টেকনাফে সালিশ বৈঠকে হামলায় ইউপি সদস্য আহত ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল নারীর হাতে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে জাতীয় মুক্তির দিকে নিয়েছিল: ভারতীয় হাইকমিশনের বিবৃতি জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে জাতীয় মুক্তির দিকে নিয়েছিল: ভারতীয় হাইকমিশনের বিবৃতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ২:০২ পিএম

দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ দিনে তার স্মরণে একটি বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শনিবার (৩০ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাইকমিশন এ বিবৃতি দেয়।

বিবৃতিতে তারা উল্লেখ করে, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজও, তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com