1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ৫:১১ পিএম

দীর্ঘ সময় পর স্বচ্ছন্দ পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিবন্ধকতার কারণে এই দিনটি স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি। তবে এবার অনেক বেশি স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আধুনিকতা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তার যে দর্শন, তা এখনো সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুসরণযোগ্য।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের সেই আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। দল হিসেবে বিএনপি বারবার এই নেতাকে স্মরণ করতে চায় এবং তার স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করছে।

তিনি বলেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমও জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন ভাবনার আলোকে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও তার দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com