1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ৭:৫৭ পিএম

টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড র‍্যাব-১৫।

শুক্রবার রাত সোয়া দশটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোদারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত জহির আহামদ (৩০) টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জহিরের বিরুদ্ধে ২০১৭ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। রায় ঘোষণার পর থেকেই জহির আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল গোদারবিল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে এই সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জহিরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com