1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

অস্তিত্বহীন মসজিদের নাম দিয়ে বরাদ্দ আদায়ের চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ৬:২৭ পিএম

লক্ষ্মীপুরে উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য জনস্বার্থহীন প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করায় নুর হোসেন চৌধুরী আরজু নামের এক বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি।

বুধবার (৩ জুন) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। শোকজ চিঠিতে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক বিটু পাটওয়ারী স্বাক্ষর করেছেন। ৭ জুনের মধ্যে আরজুকে ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ চিঠি ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মসজিদের নামে তালিকা নিয়ে বরাদ্দের জন্য আবেদন করেন।

বরাদ্দ পাওয়ার জন্য ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নাম দিয়ে বিএনপি নেতা আরজু জনস্বার্থহীন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেন। এতে প্রতিষ্ঠানটির নামে ৩ লাখ টাকা বরাদ্দ আসে।
তালিকা প্রচার হওয়ার পর থেকে জনমনে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থায়ী পাঞ্জেগানা অথবা কোনো জামে মসজিদ নেই।

পুকুরে গোসল শেষে অনেকেই মাচার মতো সেই স্থানে নামাজ আদায় করেন। এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে আরজুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ৭ জুনের মধ্যে এর কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চররুহিতা ইউনিয়ন বিএনপির দুই নেতা জানান, আরজু তার বাবা নুরনবী চৌধুরীর নামে মসজিদের তালিকা দিয়ে বরাদ্দ এনেছেন। কিন্তু এই নামে কোনো মসজিদ নেই।

একইভাবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক তার বাবা তাজল ইসলাম ভূঁইয়ার নামে মসজিদের নাম দিয়ে বরাদ্দ এনেছেন। এই নামেও ইউনিয়নের কোথাও কোনো মসজিদ নেই।
চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন, ‘আমার মসজিদ আছে, ইমাম ও মুয়াজ্জিন আছে। ইমামকেও বেতন দিই। কী কারণে শোকজ করেছে, তা শোকজ যারা করেছেন তারাই জানেন। বিএনপি নেতা মানিকের বাবার নামেও মসজিদ আছে।’

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে আরজুকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com