1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

১৪ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ১:০৯ পিএম

আগামী ১৪ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, ২০১৬ সালে নেওয়া একটি বৃহৎ প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এর পূর্ণ সুফল এখনো সাধারণ মানুষের কাছে পৌঁছেনি। ফলে ওই এলাকায় জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে বিদ্যমান রয়েছে।

তিনি জানান, সমস্যাটির স্থায়ী সমাধান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রী আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে আগামী ১৪ জুন কক্সবাজারে অনুষ্ঠিতব্য খাল খনন কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com