1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক হলেন সালাহউদ্দিন পুত্র সাঈদ ইব্রাহিম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ১০:২৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ। রোববার (৭ জুন) অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফল অনুযায়ী, সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তার পরেই ৭২ ভোট পেয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেন সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু।

ক্লাব ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের তালিকায় রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com