1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক কুতুপালং লম্বাশিয়ায় সশস্ত্র রোহিঙ্গা হামলায়, আহত ৩ বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা

সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ৩:২০ পিএম

নগদ টাকার সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার বা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। অবশ্য ব্যাংকটি ১০ হাজার কোটি টাকা চেয়ে আবেদন করে। রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয় বলে জানা গেছে।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ চেয়ে ঈদের পর থেকে আন্দোলন চলছে। সম্প্রতি ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ আমানত উত্তোলন হয়েছে। ফলে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি। প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো।

গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com