1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ৪:১৬ পিএম

নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি হাফেজ আব্দুল মুনতাকিমের বাবা এখনও বেঁচে রয়েছেন। তিনি গত ১৪ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তার বাবা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল বলে দাবী করেছিলেন।
সংসদে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে গিয়ে এমপি আব্দুল মুনতাকিম দাবি করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার নিজের পরিবারের অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

এমপি মুনতাকিমের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের ধলাগাছ এলাকায়। বৃহস্পতিবার (১৮ জুন) সরেজমিনে তার গ্রামে বাসায় গিয়ে জানা যায়, তার বাবার নাম আব্দুল কাদের সৈয়দী এবং তিনি জীবিত আছেন। এছাড়া শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে জামায়াতের এই নেতার বাড়ি আছে। সেখান থেকে তিনি তার রাজনৈতিক ও সংসদীয় কাজ পরিচালনা করছেন।

আব্দুল মুনতাকিমের চাঞ্চল্যকর বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই সচেতন মহল ও অনুসন্ধিৎসু ব্যক্তিরা তার নির্বাচনি হলফনামা এবং ব্যক্তিগত নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেন। আর তাতেই বেরিয়ে আসে অসম্ভব এক বৈপরীত্য।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা এবং উন্মুক্ত তথ্যকোষ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ১০ জানুয়ারি। নিজের বক্তব্যের শেষদিকে এই সংসদ সদস্য নিজেও বলেন, তার জন্ম ১৯৮১ সালে।

এই জন্মসাল সামনে আসার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার বক্তব্যের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। নেটদুনিয়ায় তীব্র সমালোচনা ও ট্রল করে অনেকেই প্রশ্ন করছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যদি তার পিতা শহীদই হয়ে থাকেন, তবে যুদ্ধ শেষ হওয়ার দীর্ঘ ১০ বছর পর অর্থাৎ ১৯৮১ সালে আব্দুল মুনতাকিমের জন্ম কীভাবে সম্ভব হলো?

সংসদে দেওয়া এই স্ববিরোধী বক্তব্য নিয়ে জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম এমপি বলেন, আমি বোঝাতে চেয়েছি আমার বাবা-দাদাদের মধ্যে যুদ্ধে শহীদ আছেন। আমি আক্ষরিকভাবে আমার বাবা যুদ্ধে শহীদ তা বোঝাইনি। আমার বাবা এখনও আছেন। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তিনি আমার বাবার চাচা।

তিনি আরো বলেন, সংসদের নিয়ম অনুযায়ী, সংসদ অধিবেশনে দেওয়া কোনো ত্রটিপূর্ণ বক্তব্য সংসদের আনুষ্ঠানিক কার্যবিবরণী বা রেকর্ড থেকে মুছে ফেলার বা বাতিল করার ক্ষমতা রাখেন স্পিকার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com