1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ১২:৫০ এএম

কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি গাড়ির চাপায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট কাষ্টমস এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বয়স আনুমানিক ০৬ বছর বলে জানা গেছে । তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

শাহপরীর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আইওএমের কর্মীদের বহনকারী একটি গাড়ি রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কক্সবাজার শহরের দিকে ফিরছিল। উখিয়ারঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে। একই সঙ্গে চালক মো. ইসহাক মিন্টু (৪০)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার বাসিন্দা।

পরে শিশুটির পরিচয় সনাক্ত হলে
এ ঘটনায় নিহত শিশুর পিতা, ক্যাম্প-৭ এর নিবন্ধিত রোহিঙ্গা মোহাম্মদ হাসিম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নং-৪৪, জিআর-৩৫২/২৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলায় সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চালককে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, নিহত শিশুর পিতা বাদী হয়ে থানায় লিখিত এজাহার জমা দিলে তা তদন্ত শেষে মামলা দায়ের করা হয়েছে। চালক মিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com