1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ৫:১৯ পিএম

কুমিল্লায় আলোচিত বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাবন্দি জিসানের এই রিমান্ড আদেশ দেন আদালত।

রোববার বিকালে ৩নং আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামসুল আলম শাহ।

ডিবির ওসি শামসুল বলেন, ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার মামলায় বহিষ্কৃত শিবির নেতা জিসানকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৮ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে আনা হবে।

উল্লেখ্য, এক নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে শিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিম নারী।

এর আগে গত ১১ জুন ওই নারীকে বিয়ে না করার জন্য অপহরণ নাটক করেন জিসান। ১২ জুন রাতে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেদিন রাতে ওই নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে এবং ধর্ষণে সহায়তায় আরও তিন জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গত মঙ্গলবার জিসানকে কারাগারে পাঠানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com