1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ৪:৩৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কক্সবাজার জেলাজুড়ে সম্ভাব্য নাশকতা, অস্থিতিশীলতা ও অপতৎপরতা প্রতিরোধে মাঠে অবস্থান নিয়েছে যুবদল ও ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা যায়।

সকালে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ১টার পর জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুমগাছতলা শহীদ মিনার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় ফ্যাসিবাদের পুনরুত্থান এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনূস, কৃষকদের সভাপতি এস এম গিয়াস উদ্দিন আফসেল, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কেউ কর্মসূচির আড়ালে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সন্দেহভাজন নাশকতাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।যেকোনো ধরনের নাশকতা বা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি রাখা হয়েছে বলেও তারা দাবি করেন।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com