1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না : জামায়াত এমপি কামাল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ৭:২০ পিএম

আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগ দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন জোন ও থানার উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে। মিছিলে তিনি একথা বলেন।

সকালে যাত্রাবাড়ীতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মিছিলটি যাত্রাবাড়ী টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অতীতের মতো রাজপথে শক্ত ভূমিকা বজায় রাখবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে সেই সুযোগ আর দেওয়া হবে না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচারের মুখোমুখি হওয়া ব্যতিত আওয়ামী লীগের জন্য বিকল্প কোনো পথ খোলা নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com