1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ১১:৫৬ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কেলেঙ্কারি ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর বন্দর ও পরিবহন বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সংস্থার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হওয়ায় কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

অফিসিয়াল আদেশ সূত্রে জানা গেছে, তার এসব কর্মকাণ্ড বিআইডব্লিউটিএ’র কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (৬)-এর সরাসরি লঙ্ঘন। বিধি অনুযায়ী কর্তৃপক্ষের সুনাম নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রবিধানমালার ৪১(১) ধারার আওতায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

​সাময়িকভাবে বরখাস্ত হওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে কক্সবাজারের কস্তুরাঘাটসহ বাঁকখালী নদী সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনাকালিন সময়েও নানা অনিয়ম ও অপকর্মের গুরুতর অভিযোগ রয়েছে। তিনি যখন কক্সবাজারে বিআইডব্লিউটিএ-এর দায়িত্বে নিয়োজিত ছিলেন, তখন থেকেই তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে শুরু করে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com