1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পশুর প্রতি নিষ্ঠুরতার সেই ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ১০:১৩ পিএম

গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছেন।

পরে গত শুক্রবার (২৬ জুন) এই ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।

এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই ‍যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে পশুর প্রতি এমন নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও আসে। পরে এ ঘটনায় ব্যবস্থা নিতে গত শুক্রবার সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে কুকুর স্থানীয় এক নারী লালন-পালন করতেন। কিছু দিন আগে মাটিতে গর্ত করায় কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয় আলী। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com