1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা ‎কেপ ভার্দের বিপক্ষে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা-ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী টেকনাফে পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান : অপহৃত ৪ তরুণ উদ্ধার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ: আপিল বিভাগ পাচারের উদ্দেশ্যে পালংখালী সীমান্তে যাচ্ছিল ট্রাকভর্তি সার : ১শ বস্তা জব্দ, আটক ২ কক্সবাজারের বালুতে বিলিয়ন ডলারের জিরকন টেকনাফে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ১২:৫৪ এএম

সরকারের ব্যয় সংকোচন নীতি বিবেচনায় বাজেট পরবর্তী নৈশভোজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাতিল করা হয়েছে।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এ নৈশভোজ হয়, যাতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

এবার এ আয়োজন বাতিল হওয়ায় সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয়ের তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার বাজেট পাসের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও আপ্যায়ন খরচ ‘কাটছাঁট’ করা হয়েছে বলে তথ্য দেন রুমন।

এদিন জাতীয় সংসদে একাধিক সংশোধনীর পর ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়। নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।

বাজেট পাস উপলক্ষে এদিন সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মব্যস্ত সময়ও পার করেন। বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়ন কার্যাবলীতে অংশ নেন তিনি।

অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রী দাফতরিক কাজ সারার পাশাপাশি জরুরি গুরুত্বপূর্ণ ফাইল সই করেছেন বলেও তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব রুমন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খরচ ‘কাটছাঁট’ করা প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছিল গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। যেমন ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।”

আগে পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবারহ করত। বিগত সরকারের সময়ে করপোরেশনের কাছে বিশাল অঙ্কের টাকা এখনো বাকি রয়েছে গেছে; যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে বলেও ভাষ্য তার।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা।

“এছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com