1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ নামাজরত মাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সব সাময়িক দোকানপাট সরানোর নির্দেশ উখিয়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব নাফনদী সাঁতরে আনছিলো ইয়াবা, আটক পাচারকারি: ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার জালিয়াতির মাধ্যমে নেওয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা! জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদের অভিযোগ কোটা আন্দোলন থেকে সরকার পতন, ইতিহাস পাল্টানো বিপ্লবের সূচনার দিন আজ

জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ৪:১০ পিএম

২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় জামায়াত আমির বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিমকর, সাইকেলের যন্ত্রাংশের করছাড়সহ বেশকিছু সেক্টরে বিরোধীদলের প্রস্তাবনা বিবেচনা করায় সরকারকে ধন্যবাদ দেন।

শফিকুর রহমান বলেন, ৬১টি প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে, কিন্তু এতে যদি বাজারে প্রতিফলন দেখতে না পাওয়া যায়; তাতে বুঝে নিতে হবে এতে লাভবান হবে সিন্ডিকেটই।

মতবিনিময় সভায় অতীতের সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে সংসদে দায়িত্বহীন আচরণ না করার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।

তিনি আবারও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, এ নিয়ে আন্দোলন চলবে। জামায়াত জুলাই সনদ নিয়ে জাতির কাছে ওয়াদাবদ্ধ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com