1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায় অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী এতিম পরিবারের স্বাবলম্বিতায় আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগ, বিধবার হাতে মিনি টমটম তুলে দিলেন এমপি শাহজাহান চৌধুরী প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা,সীমান্তে সতর্ক বিজিবি রামুতে মিনিবাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

এতিম পরিবারের স্বাবলম্বিতায় আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগ, বিধবার হাতে মিনি টমটম তুলে দিলেন এমপি শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ৫:০০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মরহুম আব্দুর রহমানের এতিম পরিবারকে স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে আল-আমিন ফাউন্ডেশন। পরিবারের একমাত্র উপার্জনের পথ তৈরি করতে বিধবা খুরশিদা আক্তারের হাতে একটি মিনি টমটম (ইজিবাইক) তুলে দেওয়া হয়েছে।

টমটমটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও এতিম পরিবারের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতারও অংশ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে একটি পরিবার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়।

আল-আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা প্রদান নয়; বরং টেকসই কর্মসংস্থানের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা। এই উদ্যোগের ফলে খুরশিদা আক্তারের পরিবারে নতুন আয়ের পথ সৃষ্টি হবে এবং এতিম সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মমুখী সহায়তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অসহায় পরিবারের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com