1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধুমকেতুর মতো উত্থান উখিয়ার ওসমানের উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী কণ্ঠশিল্পী ইদ্রিস পলাতক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি ব্রাজিলের হার সইতে না পেরে সমর্থকের হার্ট অ্যাটাক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড ভারীবর্ষণে পাহাড়ধস – একরাতেই রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮,শহরে ১ জনের মৃত্যু বাংলাদেশের ফুটবলের ‘গেম চেঞ্জার’ হবে রামু, আসছে ফিফার ৮৮ কোটি টাকার টেকনিক্যাল সেন্টার

উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী কণ্ঠশিল্পী ইদ্রিস পলাতক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ৩:৪১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তার স্বামী কণ্ঠশিল্পী মোহাম্মদ ইদ্রিস পালিয়ে যান।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল হাজিরপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে শাকিলা শারমিন রেশমী (২২)কে গ্রেপ্তার করে। তবে তার স্বামী ও সহযোগী মোহাম্মদ ইদ্রিস পালিয়ে যেতে সক্ষম হন।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বসতঘর এবং ঘটনাস্থলে থাকা একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া ওয়াপালং এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং কণ্ঠশিল্পী মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানায় র‌্যাব। এ ঘটনায় গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী ও পলাতক মোহাম্মদ ইদ্রিসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং এই চক্রের মূল হোতা ও পলাতক সদস্যদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com