1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাদমান জামী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১:২১ পিএম

কক্সবাজারের উখিয়ার রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাদমান জামী চৌধুরী।

সভাপতি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এক প্রতিক্রিয়ায় সাদমান জামী চৌধুরী বলেন, এ দায়িত্ব তাঁর জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। তিনি বিশেষভাবে জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী ও সারওয়ার জাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আন্তরিক দিকনির্দেশনা, আস্থা ও অনুপ্রেরণা ভবিষ্যতের পথচলায় শক্তি জোগাবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি।

তিনি বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া নিয়ে রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com