1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বন্যার প্রভাবে কক্সবাজারসহ পাঁচ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম উখিয়ায় ৩০ বছরের পুরোনো পাতাবাড়ী সেতু ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স উখিয়ার রাজাপালংয়ে সড়কে পাহাড় ধসে জনদুর্ভোগ, নিজ অর্থায়নে পাশে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাদমান জামী চৌধুরী উখিয়ায় বন্ধ স্পেশালিস্ট হাসপাতাল চালুর পথে, পরিদর্শনে ইউএনও রোহিঙ্গাদের জন্য সরকারের ৪০০ মেট্রিক টন চাল হস্তান্তর জামায়াতে যোগদান করলেন আওয়ামী লীগ নেতা নিজেদের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ, হতে পারে সম্পদ বাজেয়াপ্ত!

পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ৪:৫৮ পিএম

সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহ্কে দলীয় পদ ও সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নম্বর বল্লী ইউনিয়ন শাখার আমীর মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতির ঘোষণা দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ শাহ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া শাখার ১২ নম্বর বল্লী ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পরকীয়া প্রেমিকাসহ আপত্তিকর অবস্থায় নিজের স্ত্রীর হাতে ধরা পড়েন ফিরোজ। ঘটনার সময় পার্কে উপস্থিত সাধারণ জনতার সম্মুখে ফিরোজ ও পরকীয়া প্রেমিকার মধ্যে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন সেখানে উপস্থিত দর্শনার্থীরা।

যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা সংগঠনের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ফিরোজ শাহ দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাতক্ষীরা সদরের ১২নং বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদসহ সংগঠনের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরো উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং চলমান বিশদ তদন্ত সাপেক্ষে তিনি চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

একই সাথে সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল, সদস্য ও শুভানুধ্যায়ীদের এই সাংগঠনিক সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com