1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় ৩০ বছরের পুরোনো পাতাবাড়ী সেতু ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি

✍️ সিরাজুল কবির বুলবুল

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ৭:০৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের পাতাবাড়ী এলাকায় প্রায় ৩০ বছর আগে নির্মিত একটি সেতু বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, টানা ভারী বৃষ্টিপাতের কারণে সেতুটি যে কোনো সময় ধসে পড়তে পারে।

জানা যায়, ১৯৯৬ সালে নির্মিত পাতাবাড়ী সেতুটি ওই এলাকার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। বিকল্প সড়ক থাকলেও গ্রামের কর্মজীবী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ অধিকাংশ বাসিন্দা প্রতিদিন এই সেতু ব্যবহার করেন।

স্থানীয়দের দাবি, গত তিন দিনের ভারী বর্ষণে সেতুর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। তাঁদের মতে, সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা রুপন বড়ুয়া ও জিতেন বড়ুয়া বলেন, “উখিয়ার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও ১৯৯৬ সালে নির্মিত এই সেতুটির কোনো সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। বিষয়টি নিয়ে বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আশ্বাস ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

তাঁরা আরও বলেন, দ্রুত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ না করা হলে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হবে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে, এলাকাবাসী দ্রুত সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com