1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক উখিয়ার জালিয়াপালংয়ে বন্যার্তদের ত্রাণ দিলেন সাংসদ শাহজাহান চৌধুরী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো বন্যাকবলিত এলাকা পরিদর্শনে উখিয়া ইউএনও, ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে বন্যাদুর্গতদের জন্য ৩০ লাখ টাকা ও সাড়ে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৮ মায়ানমার নাগরিক বাংলাদেশ দেশের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করল সৌদি আরব

উখিয়ার জালিয়াপালংয়ে বন্যার্তদের ত্রাণ দিলেন সাংসদ শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ৩:০৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়কেন্দ্রে ৩১১ জন বন্যার্তের মধ্যে ত্রাণ বিতরণ করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ও শুকনো খাবার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com