1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

শিগগিরই আধুনিক একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস

উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১১:২৯ পিএম

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে অবস্থিত ব্যারিস্টার রফিক একাডেমির আওতাধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ এমপি শাহজাহান চৌধুরী।

পরিদর্শন করা প্রতিষ্ঠান দুটি হলো— ডা. রফিক জাহান মাহমুদ বালিকা বিদ্যালয় এবং ব্যারিস্টার জি. আর. মাহমুদ প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির উন্নয়নে একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সুপারিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার (আধা-সরকারি পত্র) প্রেরণ করেছিলেন এমপি শাহজাহান চৌধুরী। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অল্প সময়ের মধ্যেই ভবন নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা এমপি শাহজাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com