1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আরসা সদস্য নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ৩:০০ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে কথিত আরসা সদস্য মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে কুতুপালং ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়েরের পিতার নাম রহমত উল্লাহ। তিনি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা ছিলেন।

১৪ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্টে জানানো হয়, জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলেন, কথিত আরসা ও আরএসও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন কারণে কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এ ছাড়া ঘটনার সময় ভোররাতে ওই এলাকায় জুবায়েরের উপস্থিতিকেও সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্য প্রাথমিক পর্যায়ের এবং তদন্তসাপেক্ষ।

খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বার্তাবাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com