1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ ইউপি নির্বাচনে একক প্রার্থীতে থাকছে ‘না’ প্রতীক, নৌকা স্থগিত ৯৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন দিলো সরকার ১০ হাজার টাকায় মিলেছে চেয়ারম্যানের স্বাক্ষর উখিয়ায় এজেন্ট ব্যাংক আউটলেট প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ১:৩৮ পিএম

উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এনামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজের অধ্যক্ষ শাহ আলম। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য ও ক্রেস্ট বিতরণ এবং ফটোসেশনের মধ্য দিয়ে বিদায়ী আয়োজন সম্পন্ন হয়।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com