1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভাঙচুর-অগ্নিসংযোগ ২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড এনসিপি নেতা ইমরানকে অব্যাহতি আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের চেয়েও খারাপ পরিণতি হবে ছাত্রদলের: সারজিস আলম সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি, চাপ সৃষ্টি করছি: ডা. তাহের কৃষক কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ জুলাই গণ-অভ্যুত্থান: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার উখিয়া’র সিকদার বিল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এমপি শাহজাহান চৌধুরী

আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ১:৩৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও দলটির আসলে কিছুই করার মুরোদ নেই বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি–ঝুকিঁ দিচ্ছে।

তিনি আরও বলেন, দুবাইতে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পাড়েন এই জন্য শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে ইউইউএ আদালত, সরকার তার জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে।

জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে এজন্য বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে।

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসেঙ্গে তিনি বলেন, ‘তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে।’

এসময় তিনি কথা বলেন এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়েও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com