1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভাঙচুর-অগ্নিসংযোগ ২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড এনসিপি নেতা ইমরানকে অব্যাহতি আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের চেয়েও খারাপ পরিণতি হবে ছাত্রদলের: সারজিস আলম সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি, চাপ সৃষ্টি করছি: ডা. তাহের কৃষক কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ জুলাই গণ-অভ্যুত্থান: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার উখিয়া’র সিকদার বিল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এমপি শাহজাহান চৌধুরী

আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ৯:২২ পিএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ৫ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধন অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। পরের দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের নানা নিদর্শন সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। জাদুঘরে স্থান পেয়েছে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক। পাশাপাশি গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তও সংরক্ষণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com