1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ৬:০৬ পিএম

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ মাটি ও পাথর ধসে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম নুনুশি। সে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত রাত থেকে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্প এলাকার বিভিন্ন পাহাড়ি ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে পাহাড়ধসের ঘটনায় নুনুশি নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’

বর্ষা মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। গতমাসেও পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন রোহিঙ্গা নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com