1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ভারি বৃষ্টিতে উখিয়ার ছেপটখালীতে তলিয়ে গেল সংযোগ সড়ক, যাতায়াতে ভোগান্তি শেখ হাসিনা ফ্যাসিস্ট নন, তিনি একজন মাফিয়া: উপদেষ্টা জাহেদ পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস উখিয়ায় ভূমি অফিসে দালালদের তালিকা প্রকাশের ঘোষণা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন বেগম জিয়ার বিরুদ্ধে জাল নথি প্রস্তুত, সেই যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

উখিয়ায় ভূমি অফিসে দালালদের তালিকা প্রকাশের ঘোষণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ৭:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, উখিয়া ভূমি অফিসকে দালালমুক্ত করতে চিহ্নিত দালালদের একটি তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে। তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভূমি অফিসে যেসব ব্যক্তি দালাল হিসেবে পরিচিত, তাদের তথ্য সংগ্রহ করে তালিকা টানিয়ে দিতে হবে। দালালদের কারণে রেকর্ড রুমে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা বিঘ্নিত হোক, তা প্রশাসন চায় না। এজন্য রেকর্ড রুমকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলতান আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা খাদ্য গুদামের ওসি-এলএসডি নাঈম ভূঁইয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকার।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উখিয়া ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্রের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। অতীতেও এ ধরনের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ফলে এবার ইউএনওর ঘোষণার বাস্তবায়নের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ সেবাপ্রত্যাশীরা।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com