1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের আবেদন প্রতারকচক্রের কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক তোমাদের জন্যই দায়িত্বে, বুঝেশুনে আন্দোলন করো: শিক্ষামন্ত্রী মিয়ানমারের অভ্যান্তরে থেমে থেমে গুলির শব্দ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ৫:৩৮ পিএম

রামুতে নিজের দুই মাসের শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকূল সিকদার পাড়ায়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মা রোমেনা আক্তার । খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

​এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের দাবি অনুযায়ী রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তার চিকিৎসা করানো হয়েছিল। তবে পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। এটি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com