1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

উখিয়ায় জমি চাষের সময় হামলার , নারীসহ তিনজন গুরুতর আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ৬:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় পূর্ববিরোধের জেরে কৃষিজমিতে কাজ করার সময় একটি পরিবারের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব দরগাহবিল, বাগানপাড়া ছৈয়দ আলীর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন প্রকাশ আবুল হাসেম তার বাবা নূর আলম ও মা আনোয়ারা বেগমকে নিয়ে বাড়ির সামনে কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে গিয়াস উদ্দিন ও নূর আলম আহত হন। তাদের মা আনোয়ারা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। দা-এর আঘাত ঠেকাতে গিয়ে তার হাতের আঙুল, কবজি ও কনুইয়ে গুরুতর জখম হয়। মাথাতেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আনোয়ারা বেগমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা নিষ্পত্তি হয়নি। এরই জেরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আবুল হোসেন, আব্দুর রহিম, আলী হোছেন, সাইফুল ইসলাম, খালেদা আক্তার, নিলুফা আক্তার ও জহির হোছেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

আহত গিয়াস উদ্দিন প্রকাশ আবুল হাসেম উখিয়া থানায় এজাহার দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com