1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি ১৫ দিনেও ছবি-ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি নতুন ভোটাররা! গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ উখিয়ায় জমি চাষের সময় হামলার , নারীসহ তিনজন গুরুতর আহত ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী গভীর রাতে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষ, বাসের চাপায় প্রাণ গেল ৪ জনের

ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১:১৬ এএম

ময়মনসিংহের ত্রিশালে বালুরঘাটে সারোয়ার জাহান ওরফে বাচ্চু নামের এক ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে, ঘটনার দিনের সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের মধ্যস্থতায় মারধরের ঘটনায় ইউএনও তাঁর ভুল স্বীকার করে ‘সরি’ বলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই দিন ত্রিশাল পৌর শহরের টিএমসি হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হয়। এতে ইউএনও আরাফাত সিদ্দিকীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের ভুল স্বীকার করে ‘সরি’ বলেন।

এর আগে গতকাল বুধবার বেলা ২টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় ছাত্রদল নেতাকে মারধর করার ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীর সঙ্গে আনসার ও র‌্যাবের সদস্যরা ওই বালু বিক্রির পয়েন্টে যান। ইউএনও ইজারার কাগজপত্র দেখতে চান। এ সময় সেখানে থাকা ঠিকাদারের ব্যবস্থাপক ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। তখন আরাফাত সিদ্দিকী নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি ত্রিশালের ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

কথাবার্তার একপর্যায়ে ইউএনও সারোয়ার জাহানকে পরপর দুটি থাপ্পড় দেন। তখন র‌্যাবের এক সদস্য সারোয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি লাঠি নিয়ে তাঁকে চারবার আঘাত করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন।

সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওই ঘাটের পরিচালক শাহরিয়ার আহমেদ সেলিম বলেন, বিকেলে পৌর শহরের টিএমসি হাসপাতালে সংসদ সদস্যের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হয়। ইউএনও নিজের ভুল স্বীকার করে সরি বলেন।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, ‘কাজে গিয়ে যা হয়েছিল, তার জন্য দুঃখ প্রকাশ করেছি। তা নিয়ে পরে যেন কোনো ঘটনার সৃষ্টি না হয়, সে জন্য সংসদ সদস্যের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়। আমাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে-এমন একটি আদেশ পেয়েছি।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়নের কপি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই এ আদেশ বাস্তবায়ন করা হবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com