1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অর্থের অভাবে আর কেউ চিকিৎসা বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল বিএনপি ১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা চার বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারের আবাসিক হোটেল পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার উখিয়ায় রোহিঙ্গার গুলিতে বাংলাদেশি আহত!

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ৫:৪৯ এএম

দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের নেপথ্যে বিগত সরকারগুলোর দীর্ঘদিনের ভুল জ্বালানি নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে দলটি। এই সাময়িক পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের আহ্বানও জানানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিএনপির অফিশিয়াল পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রয়োজনীয় মোট গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশই বিদেশ থেকে আমদানি করতে হয়, যা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে জুলাই মাসের শেষ সপ্তাহে একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস খালাস বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকট ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে।

এতে আরও বলা হয়, “২০২৬ সালের মধ্যে আরও দুইটি এফএসআরইউ টার্মিনাল স্থাপনের পরিকল্পনা থাকলেও সময়মতো অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় চুক্তি না করায় সেগুলো বাস্তবায়িত হয়নি। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার নতুন একটি এফএসআরইউ টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করে ডিপ ড্রিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।”

সরকার সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে বিএনপির ফেসবুক পেজ থেকে জানানো হয়, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট ধীরে ধীরে কেটে যাবে।

সবশেষে এই সাময়িক সংকটে ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com