1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজছে বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাঁকরা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকরা ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এর আগে গত ৯ আগস্ট রাত ১০টা ৪০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছিল একই বিওপির বিশেষ টহল দল। ওই অভিযানে মালিকবিহীন ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবির স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া ইয়াবা ও অস্ত্রের সঙ্গে স্থানীয় এক চোরাকারবারির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, নয়াপাড়া এলাকার জয়নাল আবেদিন (৪২), পিতা মোহাম্মদ হোছাইন—এর সঙ্গে এসব চালানের সংশ্লিষ্টতা রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার বা অভিযুক্ত করার তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র আরও জানায়, দেশের অভ্যন্তরে ইয়াবা পাচারের চেষ্টা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জয়নাল আবেদিন ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বহন করা ইয়াবা ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র:উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com