1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজছে বিজিবি হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড কক্সবাজারে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার ১৮ আগস্ট চালু হচ্ছে পিংক রঙের বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে বীর কুমার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ২:০০ পিএম

জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান।

গত ১৫ আগস্ট আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক।

ওই আবেদনে বলা হয়, আসামি আমিরুল আলম মিলনের বিরুদ্ধে ঘটনার বিষয়ে সরাসরি সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এমতাবস্থায় আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এ ঘটনায় গত ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com