1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার সাবেক সেনাপ্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা মিয়ানমারের স্বীকৃতি পেল ৩ লাখ ৮ হাজার রোহিঙ্গা, তবে এখনই ফিরছে না প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত, ২০২৮-২৯ এপ্রিল-মার্চে

অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত, ২০২৮-২৯ এপ্রিল-মার্চে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১০:৪৪ পিএম

অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুনের বদলে ২০২৮-২৯ অর্থবছরে সময়কাল হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।

অর্থবছরের নতুন এই সময়কাল কার্যকর করতে আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তের যুক্তি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।’

এছাড়াও আজকের মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নেশামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় কৌশল ও বহু-বার্ষিক কর্মপরিকল্পনার (২০২৬-২০৩৫) খসড়ারও অনুমোদন হয়েছে।

পাশাপাশি কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com