1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার সাবেক সেনাপ্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা মিয়ানমারের স্বীকৃতি পেল ৩ লাখ ৮ হাজার রোহিঙ্গা, তবে এখনই ফিরছে না প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত, ২০২৮-২৯ এপ্রিল-মার্চে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকা

আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ৩:৩৬ এএম

গণ অধিকার পরিষদ টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর। তিনি জামায়াতকে তাদের সংসদ সদস্য মুফতি আমির হামজার লাগাম টেনে ধরার আহ্বান জানান।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নুর।

ওই ফেসবুক পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা আমির হামজা নাকি তার গুন্ডা বাহিনীর লোক দিয়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ির আশপাশে টহল দিয়ে ভয় দেখায়।

নুরুল হক নুর বলেন, আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে কিন্তু জামায়াত-শিবির নাই হয়ে যাবে। কাজেই, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বলব- উন্মাদ আমির হামজার লাগাম টেনে ধরুন, না হলে কিন্তু কল্পনাতীত খেসারত দিতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংঘাতের রাজনীতি নয়, ঐক্য-সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান বলে ফেসবুক পোস্টের শেষে জানান প্রতিমন্ত্রী নুর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com