1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কোর্টবাজারে ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ২:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মিত ডিভাইডারের একটি অংশ ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে এক প্রভাবশালী রাজনীতিবিদের ইন্ধনে কোর্টবাজারের ইজারাদার ও উপ-ইজারাদারদের সহযোগিতায় ডিভাইডারের একটি অংশ ভাঙার চেষ্টা চলছে। ড্রিল মেশিন দিয়ে ডিভাইডারে চিহ্ন দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁদের। চিহ্নিত অংশটিও ভেঙে ফেলার আশঙ্কা করছেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে ইউএনও পান্না আক্তার ঘটনাস্থলে গিয়ে ডিভাইডারের ভাঙা অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

পান্না আক্তার বলেন, ‘ডিভাইডারটি রাষ্ট্রীয় সম্পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এটি ভাঙা বা কেটে ফেলার চেষ্টা এবং সড়ক ব্যবস্থাপনার পরিবর্তন কোনোভাবেই কাম্য নয়।’
ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে হাইওয়ে পুলিশ, উখিয়া থানা-পুলিশ ও সওজসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম আজাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনওর ঘটনাস্থল পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সূত্র: বার্তা বাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com