1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা চলছে দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া উখিয়ায় ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারীরা কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল বারবার কাঁদলেন, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া-ভোট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ৫:৪০ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কার্যক্রম।

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। ভোটগ্রহণের শুরুতে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। ভোট দেওয়ার পর তারা বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নিজেই ভোট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দেওয়ার পর তিনি বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ভোটগ্রহণের শুরু থেকে এক ঘণ্টার বেশি সময় সংসদ কক্ষে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার পাশের আসনে ছিলেন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের পাশে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রী নিজের আসনে বসে থাকার সময় সামনে থাকা সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

পরে বিকেল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ কক্ষ থেকে বের হয়ে নিজের কার্যালয়ে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন সংসদ কক্ষে ভোট গণনা চলছে। গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন, তা ঘোষণা করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com