1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনে’র সহযোগী গলাকাটা মোবারক অস্ত্রসহ গ্রেপ্তার মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক

রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১:০৪ পিএম

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মোহাম্মদ সালাম (৩১) নামে এক যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ/৬ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সালাম ১৫ নম্বর ক্যাম্পের এইচ/৭ ব্লকের বাসিন্দা।

৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সালামকে আটক করার পর তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

সূত্র: দেশ রূপান্তর

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com