1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইন্টারপোলে শেখ হাসিনার নামে রে’ড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ ফাতেমার জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে সংসদীয় ফ্যাসিবাদ বললেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি মক্কায় রেড অ্যালার্ট জারি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও

স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে সংসদীয় ফ্যাসিবাদ বললেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ৯:১৭ পিএম

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও আচরণের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘শিক্ষকের ভূমিকা’ পালন করতে চাইছেন অভিযোগ করে তিনি বলেন, ‘শিক্ষকতা করতে হলে তিনি একটি ইউনিভার্সিটি খুলুন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের পর ফ্লোর নিয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’ বা সংসদীয় ফ্যাসিবাদ বলে আখ্যায়িত করেন।

নিজেকে কী মনে করেন, বুঝতে পারি না

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদ অধিবেশন যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। উনি নিজেকে কী মনে করেন, আমি বুঝতে পারি না। এমনকি তিনি এখানে দাঁড়িয়ে দুঃসাহস দেখিয়ে বলেছেন যে, এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন।’

তিনি বলেন, ‘আজকে সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য এক্সপাঞ্জ (বাদ দেওয়া) করতে হবে। তা না হলে অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না।’

স্পিকারের বক্তব্যেরও প্রতিবাদ

বিরোধীদলের সদস্যদের হট্টগোলের মধ্যে স্পিকারের একটি মন্তব্যেরও প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা। হট্টগোলের সময় স্পিকার বলেছিলেন, ‘আপনারা যে কয়জন আছেন, তার দ্বিগুণ-তিনগুণ এই পাশে (সরকারি দল) আছে।’

এর পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনার একটি কথায় সামান্য কষ্ট সৃষ্টি হয়েছে। আপনি কনক্লুশনে গিয়ে বললেন যে, এদিকের চেয়ে ওইদিকে তিনগুণ আছেন। এটা ভালো লাগলো না।’

তিনি আরও বলেন, ‘আমি এই সংসদকে কোনো সংখ্যা বা গুণে বিভক্ত করার পক্ষে নই। ভালো কাজে আমরা সবাই এক হবো, কিন্তু অন্যায় কিছু হলে প্রতিবাদ করবো।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com