1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ১১:০৬ পিএম

কক্সবাজারের উখিয়া’র বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কক্সবাজার জেলার বিশিষ্ট পীর ও আলেম, টাইপালং দারুচ্ছুন্নাহ্ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই। তিনি আজ কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

তাঁর ইন্তেকালের সংবাদে কক্সবাজারসহ বৃহত্তর এলাকার ধর্মপ্রাণ মানুষ, তাঁর অসংখ্য মুরিদ, ছাত্র-শিক্ষক, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ জীবনে শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির দ্বীনি শিক্ষা ও ইসলামের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি টাইপালং দারুচ্ছুন্নাহ্ দাখিল মাদরাসা প্রতিষ্ঠার পাশাপাশি দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক সাধনায় মানুষের দিকনির্দেশনা দিয়ে আসছিলেন।

তাঁর ইন্তেকালে স্থানীয় ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অসংখ্য মুরিদ, ছাত্র, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরে জানানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com