1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা সন্ত্রাসী নবীর হাতে থানা লুটের ১৭ পিস্তল উখিয়া – কক্সবাজারে ঘাঁটি গেড়েছিল ৩০০ চীনা নাগরিক আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা ৩৪ নেতা-কর্মীর, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’ রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ ৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক

বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ১:২০ পিএম

​কক্সবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

অভিযানকালে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি পর্যটকবাহী চাঁন্দের গাড়ি ও একটি নৌকা জব্দ করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

​শুক্রবার রাতে উখিয়ার সীমান্তবর্তী আঞ্জুমানপাড়ার ফাইসা খাল এলাকা থেকে জেলের ছদ্মবেশে থাকা মোঃ ইমরান নামের ব্যক্তিকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করে বিজিবির পালংখালী বিওপির টহলদল।

এর আগে খারাংখালী বিওপির সদস্যরা বিএসপি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

​অন্যদিকে, পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকায় বিজিবির চ্যালেঞ্জের মুখে এক পাচারকারী নৌকা ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও নৌকাটি জব্দ করা হয়।

এছাড়া শীলখালী চেকপোস্টে বিজিবির স্নাইপার ডগ হেনরির সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি চাঁন্দের গাড়ির স্টিয়ারিংয়ের নিচে লুকানো ৪ হাজার পিস ইয়াবাসহ চালক মোঃ ওমর ফারুককে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

​উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে যেকোনো অবৈধ পণ্য ও মাদক পাচার রোধে বিজিবির তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com