1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন মিলেনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাশ ইউনিলিভারের উট জিতে নিলো টেকনাফের আরভিন কর্পোরেশন উখিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ নিখোঁজ, মায়ের অপেক্ষায় তিন সন্তান রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ৬:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় দুই ঘণ্টার মধ্যে পূর্ণ বড়ুয়া (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শিশুটির নিখোঁজের ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করে পুলিশ।

পরে দুপুর ১টা ১০ মিনিটে উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধর ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিখোঁজ শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, “নিখোঁজের বিষয়টি জানার পরপরই শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com