1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত এমপি শাহজাহান চৌধুরীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ, চালু হলো অনলাইন ফর্ম কক্সবাজারে পুলিশের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার, আটক ৩ পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার বিএনপি এনসিপির কর্মসূচি ঠেকানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: সারজিস আলম ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন মিলেনি

কক্সবাজারে পুলিশের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার, আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ৬:৫৯ পিএম

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
০৭ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টায় বিশেষ সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের উত্তর হাজী পাড়া এলাকায় কক্সবাজার কোর্ট পুলিশে (আদালত পুলিশ) কর্মরত এসআই শহীদুল্লাহ (শহীদ) এর মালিকানাধীন বাড়ীতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার। অভিযানে বাসায় লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সহযোগী সায়মন সরোয়ার (১৬) কে আটক করা হয়। তারা মূলত টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চত করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা সহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ বিষয়ে ডিএনসি কক্সবাজারের উপ-পরিচালক সোমেন মন্ডল জানিয়েছে, তিনজনকে আটক করা হয়েছে এদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে আর যার মালিকানাধীন বাড়ী ওই বাড়িটিতে মাদক ব্যবসার আড়ালে বাড়ীর মালিকের কোনো প্রত্যক্ষ ভূমিকা বা যোগসাজশ রয়েছে কিনা, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com