1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২ এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী দুই কমিটির দায়িত্বে কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান

উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ১০:৩৯ পিএম

উখিয়ায় ডাম্পারের ধাক্কায় মোহাম্মদ জিয়াজ (৬) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের জি/০৪ ব্লকের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ জিয়াজ ক্যাম্প-১ ইস্টের জি/০৪ ব্লকের বাসিন্দা লতিফ খানের ছেলে। তার এফসিএন নম্বর ১৪৭৭০২।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে ক্যাম্প-১ ইস্টের জি/০৪ ব্লকের পাশের সড়কে খেলাধুলা করার সময় বেপরোয়া গতিতে চলাচলকারী একটি ডাম্পারের ধাক্কায় শিশু জিয়াজ গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাকে পার্শ্ববর্তী ক্যাম্প-২ ওয়েস্টের আইএমও হাসপাতালে নেওয়া হয়।

পরে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করে।

এঘটনায় গাড়ীর চালক কে আটক এবং গাড়ীটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com