1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ/ত্যুদণ্ড কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২

এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ৪:১২ পিএম

এবার আইনজীবীর বিরুদ্ধে মামলা করলো জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় এডভোকেট মোসলেম উদ্দিনকে আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে কক্সবাজার পিবিআইকে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত ২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এডভোকেট মোসলেম উদ্দিন জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে আপত্তি কর মন্তব্য করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়।

অন্যদিকে জিনিয়া কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আইনজীবী মোসলেম উদ্দিনের ছবি জুতা নিক্ষেপ করা হলে আইনজীবী মোসলেম উদ্দিন জিনিয়া শারমিন রিয়াসহ কয়েকজন আসামী করে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করে।

এ ঘটনায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও জেলা এনসিপির দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা।

​সাইবার ট্রাইবুনালে দায়ের করা মামলার বিষয়ে এনসিপি কক্সবাজার জেলা শাখা এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সুবিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পিবিআইসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও আইনি কর্তৃপক্ষের নিরপেক্ষ ও পেশাদার আচরণ প্রত্যাশা করছে সংগঠনটি। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com